■ গণহত্যা দিবস-২০২৬ উদযাপন :
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে কলেজ অডিটরিয়ামে "২৫শে মার্চ গণহত্যা দিবস-২০২৬" যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এ উপলক্ষে ২৫শে মার্চের কালো রাত্রির ঘটনা সমূহ ও ৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে রণাঙ্গনের দিনগুলোর স্মৃতি চারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, সদস্য, মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটি, মৌলভীবাজার জেলা। সভাপতি হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।
© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.