logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

■ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। :

■ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন :

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে "মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে সকাল বেলা প্রভাতফেরি করে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে ভাষা শহীদের স্মরণ করা হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, "মহান ভাষা আন্দোলন" ২১ ফেব্রুয়ারির উপর একটি ছোট্ট নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের পর মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।


© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top